সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক ইনজেকশন দু-বার পুশে ব্রাহ্মণবাড়িয়ায় প্রসুতি মায়ের মৃত্যু

images (4)আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি প্রাইভেট হাসপাতালে এক ইনজেকশন একাধিকবার পুশের ঘটনায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এরপর নিহতের লোকজন হাসপাতালটিতে হামলা চালাতে পারে এই আশঙ্কায় সেখানে পুলিশ ডেকে আনা হয়। নিহত রোগীর নাম শাহিনা আক্তার(২৫)। তার স্বামী শহরের পৈরতলার মুক্তিযোদ্ধা জোয়াদ আলীর ছেলে নির্মান শ্রমিক জালাল মিয়া। জালাল জানান-গত ৫/৬ দিন আগে কুমারশীল মোড়ের নিউ ল্যাব এইড হাসপাতালে তার স্ত্রীর সন্তান প্রসব হয়। এরপর তার স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে আজ মঙ্গলবার সকালে আবার তাকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। দুপুর পৌনে ১ টার দিকে হাসপাতালে কর্তব্যরত এক নার্স তার স্ত্রীকে একই ইনজেকশন দ্বিতীয়বার পুশ করে। তখন ঐ নার্সকে ইনজেকশনটি আগে একবার দেয়া হয়েছিলো বলে জানালে সে কর্নপাত করেনি। বলে এতে কোন সমস্যা হবেনা। জালাল জানান-দ্বিতীয়বার ইনজেকশনটি দেয়ার পরই তার স্ত্রী নিস্তেজ হয়ে পড়ে। তখন হাসপাতালের ষ্টাফ ও ডাক্তাররা তার কাছে এসে বলে তার স্ত্রী জ্ঞান হারিয়েছে। কিছুক্ষন পর জালালকে রোগীর কক্ষ থেকে বের করে দেয়া হয়। তখন বলা হয় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। বেশ কিছুক্ষন পরে এসে জানানো হয় তার স্ত্রী মারা গেছে। এ ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের মুল গেইট বন্ধ করে দেয় । হাসপাতালে পুলিশ ডেকে আনা হয়। এরপর হাসপাতালের ভেতরে লাশটি রেখে রফাদফার চেষ্টা চালানো হয়। বিকেলে জালাল জানান-তার স্ত্রীর লাশ বাড়িতে নিয়ে গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তার একটা কথাবার্তা হয়েছে।

Jalal

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা