৮ জুন দেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপ ট্রফি আরও একবার চোখের সামনে দেখার সুযোগ হচ্ছে বাংলাদেশের দর্শকদের। আগামী ৮ জুন ৩৬ ঘণ্টার জন্য ঢাকায় আসছে এই ট্রফি।

ট্রফিটি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাবার পর রাজধানীর আর্মি স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে এর উন্মোচন করা হবে। সেখানে ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন সাধারণ দর্শকরাও।

বিশ্বকাপের স্পন্সর প্রতিষ্ঠান কোকাকোলা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সঙ্গে বৈঠক করে স্মারক উপহারও দিয়েছে। এবার নাকি দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশেই এই ট্রফি আসবে। এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘ভারত-পাকিস্তান বাদ দিয়ে এবার আমাদের দেশেই আসছে বিশ্বকাপ ট্রফি। আমরা খুব ভাগ্যবান। ৮ তারিখ সকালে আসবে ট্রফিটি।’

ফিফা বিশ্বকাপ ট্রফি এই অফিসিয়াল ট্যুর শেষ করে ৯ জুন রাতে চলে যাবে। ২০২২ সালে কাতারে বসছে ফুটবল বিশ্বকাপ। আসরটি ইতোমধ্যে ক্ষণ গণনা চলছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী