৫ দিন পর ডেঙ্গুতে একজনের মৃত্যু

news-image

ঢাকা পোস্ট ডেস্ক : পাঁচ দিন পর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে চারজনের মৃত্যু হলো।

শনিবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহ বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। এর আগে গত ৬ জানুয়ারি দুই জনের প্রাণ যায়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। এ নিয়ে নতুন বছরে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল ৫৭৩ জনে।

ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ২৬ জন, ঢাকা বিভাগে সাতজন, ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে একজন, রাজশাহী বিভাগে পাঁচজন এবং বরিশাল বিভাগের হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২০ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭২ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১৪৮ জন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি