৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

news-image

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার ডার্বিতে হারের ক্ষত না শুকাতেই নতুন লজ্জার মুখোমুখি হলো ম্যানচেস্টার ইউনাইটেড। কারাবাও কাপে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে দুই গোলে এগিয়ে থেকেও ব্রাইটনের কাছে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মাইকেল ক্যারিকের দল। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ যুগ শুরুর পর ঘরের মাঠে দুই গোলের লিড নিয়ে ম্যাচ হারার ঘটনা রেড ডেভিলদের জন্য এটাই প্রথম। এর আগে ১৯৭৬ সালে টটেনহ্যামের বিপক্ষে শেষবার এমন লজ্জার অভিজ্ঞতা হয়েছিল তাদের।

ম্যাচের শুরুতে তরুণ শিয়া লেসি এবং মেসন মাউন্টের গোলে ১০ মিনিটের মধ্যেই ২-০ তে এগিয়ে যায় ইউনাইটেড। তবে প্রথমার্ধের শেষদিকে চারালামপোস কোস্তুলাসের গোলে ঘুরে দাঁড়ায় ব্রাইটন। দ্বিতীয় অর্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে পাসকাল গ্রসের সমতা সূচক গোল এবং বদলি খেলোয়াড় ম্যাক্সিম দে কুইপারের জয়সূচক গোলে দুর্দান্ত এক প্রত্যাবর্তন নিশ্চিত করে সফরকারীরা।

ঘরের মাঠে প্রিমিয়ার লিগেও সময়টা ভালো যাচ্ছে না ইউনাইটেডের; চার ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে থাকা দলটির কোচ ক্যারিকের ওপর চাপ এখন আকাশচুম্বী। অন্যদিকে কারাবাও কাপ থেকে এই টানা বিব্রতকর বিদায়ে স্টেডিয়াম ছাড়ার সময় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন ম্যানচেস্টার সমর্থকরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি