৪৮ কোটি ডলারের হাইপারসনিক চুক্তি পেলো লকহিড

news-image

মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট লকহিড মার্টিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জন্য ২য় হাইপারসনিক অস্ত্রের প্রটোটাইপ এর ডিজাইন করবে। বিমান বাহিনী এই তথ্য জানিয়েছে। চুড়ান্ত তথ্য প্রকাশিত না হলেও এই চুক্তিটির মূল্য ৪৮ কোটি ডলার বলে জানা গিয়েছে।

এই চুক্তির আওতায় রয়েছে ক্রিটিকাল ডিজাইন রিভিউ, পরীক্ষন এয়ার লঞ্চ র‌্যাপিড রেসপন্স ওয়াপনের (এআরআরডাব্লিউ) জন্য উৎপাদন প্রস্তুতি।

বিমান বাহিনীর জন্য আরেকটি হাইপারসনিক প্রকল্পের আওতায় কাজ করছে লকহিড। এই প্রকলইটর নাম হাইপারসনিক কনভেনশনাল স্ট্রাইক ওয়াপন প্রোগ্রাম বা এইচসিএসডাব্লিউ। এই নতুন চুক্তির ফলে লকহিড হাইপারসনিক পাওয়ার হাউজে পরিনত হলো। এমন সময়ে এই ঘোষণাটি এলো যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এই প্রযুক্তিতে ব্যপক আগ্রহ দেখাচ্ছে। এবং নিজেদের আগ্রহের বহি:প্রকাশ হিসেবে অর্থও অনেক বেশী ব্যয় করা হচ্ছে।

বিমান বাহিনীর সচিব হিথার উইলসন একটি বিবৃতিতে বলেন, ১আমরা সবসময়ে দ্রুত গতিতে সেরা প্রযুক্তি হাতে পেতে চাই। তাই আমরা হাইপারসনিক প্রযুক্তি যত দ্রুত সম্ভব আমাদের যুদ্ধ বিমানে যোগ করতে চাই।’ বিমান বাহিনী যত দ্রুত সম্ভব এআরআরডাব্লিউ এবং এইচসিএসডাব্লিউ প্রটোটাইপ তৈরী করতে চায়। ধারণা করা হচ্ছে ২০২১ সালের মধ্যেই প্রটোটাইপ দুটি প্রস্তুত হয়ে যাবে। ডিফেন্স নিউজ

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির