২৭ বছর পর দিল্লির মসনদে যাচ্ছে বিজেপি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই এগিয়ে আছে বিজেপি। এমনকি অরবিন্দ কেজরিওয়াল, অতিশী, মণীশ সিসোদিয়ার মতো হেভিওয়েট প্রার্থীরাও আশার আলো দেখাতে পারেননি। নির্বাচনে নিজের আসনেই হেরে গেছেন আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২০১৩ সাল থেকে তিনি নয়া দিল্লির এই আসনে জয় পেয়ে আসছিলেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিল্লির বিধানসভার নির্বাচনী ফলাফল গণনা শুরু হয়। এদিন শুরু থেকেই বিজেপিকে এগিয়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে বিজেপি ও আপের মধ্যে লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত দিল্লি দখলের লড়াইয়ে এগিয়ে যায় বিজেপি।

এনডিটিভিতে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৭০ আসনের মধ্যে বিজেপি ৪৮ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ২২টিতে এগিয়ে রয়েছে আপ। এছাড়া কংগ্রেস ১টি আসনে এগিয়ে আছে। ফলে দীর্ঘ ২৭ বছর পর দিল্লি দখল করতে চলেছে বিজেপি।

মণীশ সিসোদিয়া দলের ফলাফলের বিষয়ে বলেন, আমরা ফলাফল পর্যালোচনা করবো। ভোটের প্রাথমিক ফলাফল জানার পর বিজেপির সংসদ সদস্য প্রবীণ খান্ডেলওয়াল বলেন, দিল্লির জনগণ ইতিবাচক মনোভাব নিয়ে ভোট দিয়েছে। জনগণ দেখেছে যে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপির সরকার আছে, সেখানে কাজ হচ্ছে। সেসব রাজ্যের সঙ্গে দিল্লির তুলনা করে প্রধানমন্ত্রী মোদীকে ভোট দিয়েছে তারা… বিজেপি দিল্লিতে সরকার গঠন করতে চলেছে… দিল্লির জনগণ কেজরিওয়ালকে শাস্তি দিতে চলেছে।

শনিবার সকাল থেকেই দিল্লি বিধানসভার ভোট গণনা শুরু হয়। শুরু থেকেই দেখা গেছে বিজেপি এগিয়ে আছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে অরবিন্দ কেজিরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। তবে ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের।

দিল্লি বিধানসভায় জিততে হলে কোনো দলকে ৩৬ আসনে জয় পেতে হবে। তাই এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে বিজেপির দিল্লি দখলের বিষয়টি নিশ্চিতই বলা যায়। কারণ এরই মধ্যেই তারা ম্যাজিক ফিগার অতিক্রম করে ফেলেছে।

 

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার