২৪ ঘণ্টায় আরও ২০৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

news-image

বিশেষ সংবাদদাতা : গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রেকর্ড সংখ্যক ২০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৯৭ জন।

শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২০৪ জনের মধ্যে রাজধানীতে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩৪ জন, আর ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতীত) ৭ জন, রাজশাহী বিভাগে একজন ও খুলনা বিভাগে দুজন ভর্তি হন।

এছাড়া চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে মৃত ১০ জনের তথ্য পর্যালোচনা করার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যু নিশ্চিত করেননি পর্যালোচনা কমিটির সদস্যরা।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ৪ হাজার ৩৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩১২ জন।

এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং ৭ আগস্ট পর্যন্ত ১ হাজার ৬৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

 

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার