২০২৪ সালে ইউরোপে অবৈধভাবে প্রবেশ কমেছে ৪০ শতাংশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর অর্থাৎ ২০২৪ সালে অবৈধভাবে ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশ প্রায় ৪০ শতাংশ কমেছে। ইউরোপের বর্ডার এজেন্সি ফ্রোনটেক্স এ তথ্য জানিয়েছে।

ফ্রোনটেক্স এক বিবৃতিতে জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া ২০২৪ সালে ইউরোপে প্রবেশের হার ৩৮ শতাংশ কমেছে, যা ২০২১ সালের পর সর্বনিম্ন।

তবে মোট সংখ্যা কমলেও ইউরোপিয় ইউনিয়নের পূর্ব দিক দিয়ে গত বছর অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বেড়েছে।

পশ্চিম বলকানস রুটগুলো দিয়ে প্রবেশ কমেছে উল্লেখযোগ্য হারে। সেখান দিয়ে ৭৮ শতাংশ কমার কথা জানানো হয়েছে।

তাছাড়া ভূমধ্যসাগর দিয়ে প্রবেশের সংখ্যা কমেছে ৫৯ শতাংশ। কারণ তিউনিশিয়া ও লিবিয়া থেকে এ ধরনে কার্যক্রম কমেছে।

তবে বেলারুশ ও রাশিয়া থেকে ইউরোপে প্রবেশের হার ১৯২ শতাংশ বেড়ে ১৭ হাজার হয়েছে।

সূত্র: রয়টার্স

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি