২-০ গোলে পিছিয়ে ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : ৩১ মিনিটে এগিয়ে গেছে বেলজিয়াম। আত্মঘাতী গোলের পর ডি ব্রুইনের গোলে বেলজিয়াম এগিয়ে আছে ২-০ তে।
শুরুতে আক্রমণাত্মক ছিল ব্রাজিল। বেশ কিছু সুযোগ তৈরি হয় ১০ মিনিটেই। বেলজিয়ামের পেনাল্টি এরিয়ায় বল পেয়েছিলেন মিরান্দা। তার ছোঁয়ার পর থিয়াগো সিলভা বলে টোকা দিলেও তা গিয়ে লাগে সাইড পোস্টে।

১৩ মিনিটে কর্নার পায় বেলজিয়াম। তাতেই ঘটে অঘটন। আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেলজিয়াম। কর্নার কিক থেকে ছুটে আসা বল ফের্নান্দিনিয়োর কনুইয়ে লেগে চলে যায় নিজেদের জালে।

আক্রমণ-প্রতি আক্রমণে ঠাসা ছিল ২০ মিনিট। এক দিক দিয়ে ব্রাজিল হেনেছে আক্রমণ তো আরেক দিক দিয়ে বেলজিয়াম। প্রথম গোলে এগিয়ে যাওয়ার পর বেলজিয়াম হয়ে পড়ে আরও খুনে মেজাজে। ২১ মিনিটে হ্যাজার্ড কে দিয়ে আক্রমণ শানায় তারা। তার থ্রু বল পেয়ে ব্রাজিল রক্ষণে হানা দেন মুনিয়ের। লুকাকুকে উদ্দেশ্য করে বল দিলেও তা ক্লিয়ার করেন ব্রাজিল ডিফেন্ডার।
৩১ মিনিটে আবারও আক্রমণ বেলজিয়ামের। এককথায় দুর্দান্ত একটি গোল করে বেলজিয়াম। কোনাকুনি শটে দর্শনীয় এক গোল করেন মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। যার অ্যাসিস্টে ছিলেন ৪ গোল করা লুকাকু।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার