১৮ বছর পরেও গুরুত্ব ধরে রাখবে ‘বালুঘড়ি’

news-image

বিনোদন ডেস্ক : আসছে বাংলাদেশের প্রথম ডিজিটাল প্রযুক্তিতে নির্মিত চলচ্চিত্র বালুঘড়ি – দ্যা স্যান্ড ক্লক। রাজীবুল হোসেনের পরিচালনায় নির্মিত এই ছবিটি অ্যান্টি-ন্যারেটিভ শৈলীতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

ছবিটিরি গল্পপটে, অন্তর্দৃষ্টিমূলক অনুসন্ধানে অধ্যাপক কুহেল আহমেদ। সময়, স্মৃতি ও উপলব্ধির এক চক্রাকার লুপে আটকে পড়েন তিনি; এক বিশেষ চেতনায় ঘোর অনুভব করেন। এরপর একটি ভাববাদী অবস্থা, যা বাউলদের মরমী পথচলার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে ওঠে। এখানে জীবন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এক সাথে মিশে এক গভীর দার্শনিক চেতনার সৃষ্টি করে। এরপর কেটে যায় ১৮ বছর। সেখানে একটি বালুঘড়ি তার গুরুত্ব ধরে রাখবে-এমনই রহস্য থাকছে ‘বালুঘড়ি’ ছবিটিতে।

রাজীবুল হোসেনের মনোমুগ্ধকর ভিজ্যুয়াল এবং হাবিব জাকারিয়ার দার্শনিক স্ক্রিপ্টের সমন্বয়ে তৈরি হয়েছে চলচ্চিত্রটির থিম; যা একটি শাশ্বত ধ্যানের অভিজ্ঞতা দেবে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন, কায়েস চৌধুরী, রশিদ হারুন, ওয়াহিদা মালিক, ফারহানা মিলি, মনোজ কুমার প্রামাণিক এবং রুনা খান প্রমুখ। এই চলচ্চিত্রটি তার চিন্তার গভীরতায়, গল্পকথার মাধ্যমে দর্শকদের জীবনের নতুন প্রশ্ন হয়ে উঠবে। আশা করা হচ্ছে, ‘বালুঘড়ি’ চলচ্চিত্রটি জীবনের গভীর প্রশ্নবোধের ভেতর থেকে আত্মজ্ঞান ও অস্তিত্বের এক কালজয়ী ঘটনার প্রতিফলন তৈরি করবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি