১৫ কিমি গতিতে উত্তরা-আগারগাঁও রুটে চললো মেট্রোরেল

news-image

নিউজ প্রতিবেদক : পারফরম্যান্স টেস্টের অংশ হিসেবে সর্বোচ্চ ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে উত্তরা থেকে আগারগাঁও রুটে চলাচল করেছে মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও অংশের দূরত্ব ১১ দশমিক ৫৮ কিলোমিটার।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এই পথ পাড়ি দিতে সময় লাগে দেড় ঘণ্টা। চলার সময় উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে থেমে দুপুর ১২টা ৪৭ মিনিটে আগারগাঁও অংশে পৌঁছে যায় রেল।

মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার এ বি এম আরিফুর রহমান জাগো নিউজকে বলেন, আগামী রোববার (১২ ডিসেম্বর) প্রথমবারের মতো (আনুষ্ঠানিক) মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে। এজন্য বৃহস্পতিবার এ অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। এর আগে মিরপুর-১০ নম্বর পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল সীমাবদ্ধ ছিল। পরীক্ষামূলক বলে এ চলাচলে যাত্রী পরিবহন করা হবে না।

তিনি আরও বলেন, মূলত রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি পরীক্ষা করার জন্য আজ এই রুটে মেট্রোরেল চালানো হয়।

জানা গেছে, প্রথম কোনো অংশে চলাচলের শুরুতে মেট্রোরেলের গতি থাকে সর্বোচ্চ ঘণ্টায় ১৫ কিলোমিটার। অর্থাৎ মিরপুর-১০ থেকে আগারগাঁও অংশে ১৫ কিলোমিটারের কম গতিতে ট্রেন চলবে। অবশ্য ট্রেন উত্তরা থেকে মিরপুর-১০ পর্যন্ত অনেক আগে থেকেই পরীক্ষামূলক চলাচল করছে। ওই পথে ১০০ কিলোমিটার পর্যন্ত গতি তোলা হয়েছে। মেট্রোরেল পুরোপুরি বিদ্যুৎচালিত। সংকেত, যোগাযোগসহ ১৭ থেকে ১৮টি ব্যবস্থা ট্রেন চলার ক্ষেত্রে কাজ করে।

এদিকে, আগামী বছরের ডিসেম্বরে দেশের প্রথম মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের বাণিজ্যিক চলাচল শুরুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি উত্তরা তৃতীয় পর্ব থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ করা হবে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭২ শতাংশ। তবে উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৮৯ দশমিক ৬১ শতাংশ। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২ হাজার কোটি টাকা।

প্রথম সেকশনে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৫৮ কিলোমিটার। এখন যাত্রী ছাড়া নিয়মিত এই রুটে চলবে মেট্রোরেল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান