হোয়াইটওয়াশ হয়ে বড় বিপদে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। নিউজিল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজে পাত্তাই পায়নি তারা। সবশেষ মুম্বাই টেস্টে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষতক সেই স্পিনেই তাদের ‘নীল’ করেছে কিউইরা। হোয়াইটওয়াশ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় ধাক্কা খেয়েছে রোহিত শর্মার দল।

এই সিরিজের আগে ফাইনালের হাতছোঁয়া দূরত্বে থাকা ভারতের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিপদ বাড়ছে। এই মুহূর্তে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০, পয়েন্টের শতাংশ ৬২.৫০। এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলে আটটি জিতেছে তারা। বাকি চার টেস্টের তিনটিতে হার ও একটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে অজিরা।

অন্যদিকে এই সিরিজের আগে ১১টি টেস্টের মধ্যে আটটি জিতে উড়তে থাকা ভারতের দুশ্চিন্তা বেড়েছে। কারণ নিউজিল্যান্ড সিরিজে ম্যাচের সংখ্যা বাড়লেও জয়ের সংখ্যা সেই আট-ই রয়ে গেছে। এরপরও ভারতের পয়েন্ট (৯৮) অস্ট্রেলিয়ার বেশি। কিন্তু রোহিতদের পয়েন্টের শতাংশ (৫৮.৩৩) অস্ট্রেলিয়ার থেকে কম। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের শতাংশের দিক দিয়ে শীর্ষ দুই দলই শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পায়।

পয়েন্টের শতাংশের দিক দিয়ে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এই মুহূর্তে শ্রীলংকার পয়েন্টের শতাংশ ৫৫.৫৬ শতাংশ। আর ভারতকে দুঃস্বপ্ন দেখানো কিউইদের পয়েন্টের শতাংশ ৫৪.৫৫।

ভারতের সামনে এখন অস্ট্রেলিয়া সফর। পাঁচ ম্যাচের সে সিরিজে ইতিবাচক ফল এলে চিন্তা নেই রোহিতদের। তবে সে কাজ যে মোটেও সহজ হবে না তা না বললেও চলে। শিরোপার বড় প্রতিদ্বন্দ্বী ভারতকে ফাইনালের আগে ছিটকে দেওয়ার সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি