হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

news-image

বিনোদন ডেস্ক : ভারতে চলছে লোকসভা নির্বাচন। ইতোমধ্যেই প্রথম দুই দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চলমান এই নির্বাচনের প্রচারণার কাজে হেলিকপ্টারে করে মালদাহ যাচ্ছিলেন অভিনেতা দেব। মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টার। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা।

গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

জানা যায়, মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে আগুন লেগে যায়। এতে ভয় পেয়ে যান অভিনেতাসহ তাঁর সঙ্গে উপস্থিত টিম। পরে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ ঘটনায় দেব বলেন, মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে গেছি। মৃত্যুকে কাছ থেকে দেখলাম। এখন ভালো আছি। কারোর প্রতি কোনও অভিযোগ নেই। পাইলটরা নিজের মতো করে সেরা চেষ্টা করেছে। মেশিন কারোর হাতে থাকে না। মাঝ আকাশে ধোঁয়া বেরোচ্ছিল। দুর্ঘটনা কারোর হাতে থাকে না। আমরা এখনও বেঁচে আছি, সেটা শুধু সেরা পাইলটদের জন্য।

পুরো ঘটনাতেই একটু ট্রমায় চলে যান অভিনেতা। তিনি বলেন, একটু ট্রমা তো হবে। এই টার্বুলেন্স, এই ধোঁয়া, গন্ধে মানসিক প্রভাব তো পড়েই। আর হেলিকপ্টারে চড়ার ইচ্ছে নেই।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান