হাসনাত আব্দুল্লাহকে কেবিনে দেওয়া হয়েছে : পরিচালক

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর সচিবালয়ে আনসার ছাত্র সংঘর্ষে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এখন ভালো আছেন। তাকে কেবিনে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, রোববার রাতে সচিবালয়ে আনসার-ছাত্র সংঘর্ষের ঘটনায় আমাদের এখানে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে আমরা ভর্তি করেছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার থেকে এখন কেবিনে দেওয়া হয়েছে।

তিনি জানান, তার অবস্থা এখন ভালো আছে। তার মাথায় সামান্য আঘাত পেয়েছিলেন তবে তিনি এখন সংক্রামুক্ত বলে জানান তিনি।

প্রসঙ্গত, রোববার দিনভর আনসাররা চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘিরে রাখেন। সেখানে বিক্ষুব্ধ আনসার সদস্যদের সাথে ছাত্রদের সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আব্দুল্লাহসহ অনেকে আহত হন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান