স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে বিসিবি সভাপতি

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সম্প্রতি লন্ডনে গিয়েছেন চিকিৎসকের শরণাপন্ন হতে। তবে ধারণা করা হচ্ছিল যে বিসিবি সভাপতি গুরুতর অসুস্থ হয়ে লন্ডনে গিয়েছেন। কিন্তু তিনি গুরুতর অসুস্থ নন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেই লন্ডনে গিয়েছেন বিসিবি সভাপতি।

রোববার (০৫ জুলাই) বিষয়টি সংবাদমাধ্যমে জানিয়েছেন বিসিবি সভাপতির সহকারী তওহিদ মাহমুদ। গত ২১ জুন লন্ডনে যান পাপন। এরপর হোম কোয়ারেন্টিন শেষ করে ডাক্তার দেখাবেন তিনি।

এ বিষয় নিয়ে তওহিদ মাহমুদ বলেন, ‘স্যার গুরুতর অসুস্থ নন, তিনি লন্ডন গিয়েছেন রেগুলার চেকআপ করাতে। ওনার প্রোস্টেটের একটা সমস্যা আছে। আরো আগেই হয়তো যেতেন, কিন্তু করোনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় উনি আগে যেতে পারেননি। স্যার এখন লন্ডনে হোম কোয়ারেন্টিনে আছেন। কোয়ারেন্টিন শেষ হলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক যদি মনে করেন তার অপারেশন করতে হবে, তাহলে হবে না হলে দরকার নেই।’

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি