স্থানীয় যুবকের সঙ্গে স্ত্রীর পরকীয়া, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক : স্থানীয় এক যুবকের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর জানতে পেরেছিলেন তিনি। এরপর তাকে ফেরানোর চেষ্টা করেনও। কিন্তু কাজ হয়নি। আর এটা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন তার স্বামী দিবাকর বসু। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার গাইঘাটায়।

এবিপি আনন্দের খবর, দিবাকর বসু পেশায় গাড়িচালক। ১৭ বছর আগে ওই নারী পল্লিমার সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে দাবি, সম্প্রতি পল্লিমার সঙ্গে সুজয় নামে এক স্থানীয় যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। জানতে পেরে তাকে বোঝানোর চেষ্টা করেন দিবাকর। কিন্তু, তাতে কান দেওয়ার বদলে পল্লিমা স্বামীর সঙ্গেই দুর্ব্যবহার শুরু করেন বলে অভিযোগ। এরই জের ধরে গত ২৬ ফেব্রুয়ারি বিষ পান করেন দিবাকর। হাসপাতালে ভর্তি করার পর গত সোমবার তার মৃত্যু হয়।

এরপরই গাইঘাটা থানায় দিবাকরের স্ত্রী পল্লিমার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়। এবং তাকে গ্রেফতারের দাবি তোলেন দিবাকরের আত্মীয়দের পাশাপাশি প্রতিবেশীরাও। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে পুলিশ মৃতের স্ত্রীকে গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির