স্টিকের দিন শেষ, এবার উড়ন্ত ক্যামেরায় সেলফি (ভিডিও)

news-image

প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন তো এখন হাতে হাতে। আর সবাই চায় ভাস সেলফি তুলতে। কিন্তু সেলফি তোলা অত সহজ নয়। চাইলেও হাত আড়াল করা যায় না। সেলফি স্টিক ব্যবহারেও সমস্যা রয়েছে। সেলফি তোলার সময় স্টিক আড়াল করা যায় না। এখন তাই ও সব পুরনো। এখন ছবি তুলুন উড়ন্ত ক্যামেরায়। চাইলে ভিডিও তুলতেও অসুবিধা নেই। একেবারে নতুন অ্যাঙ্গেল থেকে তোলা যাবে ছবি। সেলফি এবার তুলতে পারবেন ছোট্ট উড়ন্ত ক্যামেরায়। এয়ার সেলফি নামের নতুন এই উড়ন্ত সেলফি ক্যামেরাটি আসলে একটা ছোট্ট ড্রোন এবং এটি এতটাই ছোট এবং হালকা যে, স্মার্টফোন এবং ড্রোন, দুটোই এর খাপের মধ্যে রাখা যাবে। অ্যালুমিনিয়ামের তৈরি এই সেলফি ড্রোনের ওজন মাত্র ৫২ গ্রাম।

বাজারে আসার জন্য তৈরি এয়ার সেলফি। ইতিমধ্যেই এয়ার সেলফি অর্ডার নেওয়া শুরু হয়েছে। মার্কিন বাজারে এর মূল্য ২৬০ ডলার। এই মুহূর্তে ভারতীয় টাকার হিসেবে খরচ মোটামুটি সাড়ে ১৭ হাজার টাকা।

জানা গেছে, মে মাস থেকে সিপিং শুরু হবে। এই সেলফি ড্রোন ক্যামেরা থাকলে নিজের দুর্দান্ত সেলফি কিংবা গ্রুপ সেলফি তোলা যাবে সহজেই। ৫ মেগাপিক্সেল এইচডি ভিডিও ক্যামেরাযুক্ত এয়ার সেলফি ডিভাইসটিতে রয়েছে ২৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। টানা ৩ মিনিটেরও বেশি সময় ধরে ডিভাইসটিকে ওড়ানো যাবে এবং ছবি তোলা যাবে। নতুন করে ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। ডিভাইসটি মাটি থেকে ২০ মিটার পর্যন্ত উপরে উঠতে পারবে। স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে।

এই ডিভাইসে ৪ গিগাবাইট ইন বিল্ট স্টোরেজ এবং ওয়াই-ফাই সুবিধা রয়েছে। ওয়াই-ফাই এর মাধ্যমে স্মার্টফোনে ছবি পাঠানো যাবে। আবার মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমেও ছবি নেওয়া যাবে। তবে যে কোনও ফোনই এই ডিভাইসের মাধ্যমে ছবি তুলতে পারবে না। আইফোন ৭, ৭ প্লাস, ৬এস, ৬এস প্লাস, গুগল পিক্সেল, স্যামসাং গ্যালাক্সি এস৭-সহ আরও কিছু স্মার্টফোন রাখা যাবে এয়ারসেলফির খাপে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার