সৌদি যুবরাজ ব্যক্তিগত সশস্ত্রবাহিনী গড়ে তুলেছেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি ব্যক্তিগত সশস্ত্রবাহিনী গড়ে তুলেছেন। ‘আল সাইফ আল-আজরাব’ নামে একটি নিজস্ব এলিট বাহিনী যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ‘ব্লাকবাস্টার’ বাহিনীর সহায়তায় গড়ে তোলা হয়েছে। এ বাহিনীর সব কার্যক্রম তদারকি করেন যুবরাজ সালমান নিজেই এবং তার কাছেই এ বাহিনী কার্যক্রমের রিপোর্ট পেশ করে থাকে। বিশেষ এ বাহিনীর সদস্য সংখ্যা পাঁচ হাজার।

গালফ নিউজের খবরে বলা হয়, সৌদি রাজপরিবারের ভিন্ন মতাবলম্বীদের দমন করতেই ওই এলিট বাহিনী ব্যবহার করছেন যুবরাজ সালমান। আর সবশেষ রিয়াদ থেকে ১১ জন প্রিন্সকে গ্রেফতারের নির্দেশটি বাস্তবায়ন করে এই ‘আল-আজরাব’ বাহিনী।

আরবি ‘আল সাইফ আল-আজরাব’ অর্থ হল ‘এমন তরবারি যেটি রক্তের দাগে মরিচা ধরেছে’। বিশেষ এই বাহিনীর নামকরণ করা হয়েছে দ্বিতীয় সৌদি রাজপ্রতিষ্ঠাতা ইমাম তুর্কি বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল সউদের তলোয়ারের নামানুসারে। কথিত আছে ইমাম তুর্কি একবার তার তলোয়ারের ওপর মরিচা জমতে দেখে সেটিকে আল-আজরাব নাম দেন। সৌদি আরবের জাতীয় পতাকায় কালেমা তাইয়্যেবার নিচে যে তলোয়ারের ছবি রয়েছে সেটিও এই তলোয়ার। তলোয়ারটি ১৫০ বছরেরও বেশি সময় ধরে বাহরাইনে সংরক্ষিত ছিল।

২০১৫ সালের জানুয়ারিতে বাদশাহ সালমান দায়িত্ব নেয়ার পর একটি এলিট ফোর্স হিসেবে আল আজরাব সোর্ড ব্রিগেড গঠনের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির