সৌদিতে আটক ২শ’ প্রিন্স ও মন্ত্রীদের মধ্যে ২৩ জনকে মুক্তি

news-image

সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে ২০০ প্রিন্স ও মন্ত্রীদের মধ্যে ২৩ জনকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। নির্দিষ্ট পরিমাণ অর্থ ও সম্পদের বিনিময়ে তাদেরকে মুক্তি দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে এদের মধ্যে এখন পর্যন্ত কারও নাম প্রকাশ করা হয়নি।

সৌদি সংবাদমাধ্যম ওকাজ এ তথ্য জানিয়েছে।

গত নভেম্বরে রাজপরিবারের সদস্যসহ সরকারের প্রভাবশালী এই ব্যক্তিকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়। তাদেরকে রিয়াদের বিলাসবহুল হোটেল রিজ কার্লটনে আটক করে রাখা হয়।

এর আগে সৌদি যুবরাজ সালমানের প্রতিদ্বন্দ্বী প্রিন্স মিতেব আব্দুল্লাহকে ১শ’ কোটি ডলারের বিনিময়ে ছেড়ে দেয়া হয়। আটককৃত সবার সঙ্গে সমঝোতার চেষ্টা করছে সৌদি সরকার। অর্থ ও সম্পদের বিনিময়ে আগামীতে আরো কয়েকজনকে মুক্তি দেয়া হবে বলেও জানা যায়।

রাজপরিবারে নিজের কর্তৃত্ব সুসংহত করতেই এই অভিযান চালিয়েছেন যুবরাজ বিন সালমান। তবে তা অস্বীকার করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির