সোমালি শরণার্থীদের সঙ্গে ইফতার করলেন জাকারবার্গ

news-image

অনলাইন ডেস্ক : সোমালি মহিলা শরণার্থীদের সঙ্গে পবিত্র রমজান মাসে ইফতার সারলেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। তবে সোমালি মহিলারা ফেসবুকের কর্ণধার সম্পর্ক কিছুই জানতেন না।

ইফতার শেষে মার্ক জাকারবার্গ শরণার্থীদের জানান, তিনি বিশ্বজুড়ে উদ্বাস্তুদের সাহায্যার্থে বিশেষ অভিযান কর্মসূচি গ্রহণ করেছেন। জাকারবার্গ জানিয়েছেন, চলতি বছর প্রায় ৫০টি রাজ্যে তিনি উদ্বাস্তুদের সাহায্যার্থে বিশেষ অভিযান কর্মসূচি গ্রহণ করতে চলেছেন।

ইফতারের সোমালি মহিলাদের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি। যে পোস্টটা ইতিমধ্যেই প্রায় তিন লক্ষ ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ভাইরাল হয়েছে। ছবিটি পোস্টের মাধ্যমে মার্ক জাকারবার্গ ব্যাখ্যা করেছেন যে, আমি খুবই খুশি সোমালি মহিলা শরণার্থীদের সঙ্গে পবিত্র রমজান মাসে প্রথম ইফতার সেরে।

তিনি এও জানান যে, সোমালি শরণার্থীরা যে ভাবে প্রতিনিয়ত লড়াই করে তাদের জীবন অতিবাহিত করে, তাতে তিনি খুবই অনুপ্রাণিত হন। তবে ২০১৩ থেকেই উদ্বাস্তুদের নিয়ে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। এবং এর পাশাপাশি শরণার্থীদের নিয়ে বিশেষ প্রজেক্টের নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করতে চলেছেন।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার