সৈকতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে কিশোরীর মৃত্যু

news-image

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের ব্রিসবেন শহরের এক সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের কামড়ে ১৭ বছর বয়সী কিশোরীর মৃত্যু হয়েছে। পাঁচ সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়ায় এটি তৃতীয় প্রাণঘাতী হাঙরের হামলা।

হাঙরের কামড়ের খবর পেয়ে স্থানীয় সময় সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ব্রিবি আইল্যান্ডের উরিম সৈকতে জরুরি সেবাকর্মীরা ছুটে যান। প্যারামেডিকরা কিশোরীর শরীরের উপরের অংশে গুরুতর আঘাত দেখতে পান।

কুইন্সল্যান্ড পুলিশের এক মুখপাত্র জানান, শার্লিজ জামুদা নামের ওই কিশোরী প্রাণঘাতী আঘাত পেয়েছিল।হাঙরের আক্রমণের প্রায় ১৫ মিনিট পর তার মৃত্যু হয়।

কিশোরীর বাবা স্টিভ জামুদা এবিসি নিউজকে বলেন, গতকাল যখন আমি এই দুঃখজনক সংবাদটি পেয়েছিলাম, তখন আমি অত্যন্ত বিধ্বস্ত হয়েছি। তবে আমরা চাই না যে লোকেরা সৈকতে আসা বন্ধ করুক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ কর্মকর্তারা মেয়েটিকে বাঁচানোর চেষ্টায় পানিতে ঝাঁপিয়ে পড়লেও বাঁচাতে পারেননি। স্থানীয় বাসিন্দা জন বলেন, ওই এলাকায় প্রায়ই হাঙর দেখা যায়। প্রতিদিনই হাঙর দেখা যাচ্ছে। মানুষ এ নিয়ে মাথা ঘামায় না, কারণ এটা স্বাভাবিক।

এর আগে, গত ২ জানুয়ারি দক্ষিণ অস্ট্রেলিয়ার গ্রানাইট বিচে হাঙরের আক্রমণে নিহত হন সার্ফার ল্যান্স অ্যাপলবি। এর মাত্র কয়েকদিন আগে ২৮ ডিসেম্বর কুইন্সল্যান্ডের কেপেল বে দ্বীপপুঞ্জের কাছে ৪০ বছর বয়সী চ্যাপেলিন লুক ওয়ালফোর্ডকে মারাত্মকভাবে কামড় দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার