সেই শিক্ষিকার বিরুদ্ধে কী ব্যবস্থা জানা যাবে ২৮ নভেম্বর

news-image

জেলা প্রতিনিধি : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় সেই শিক্ষিকার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা জানতে ২৮ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল ৪টা থেকে প্রায় সাড়ে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসি-রেজিস্ট্রারসহ কর্তৃপক্ষের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা ও আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আবু জাফর হোসাইন পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেন।

ইউএনও শাহ মো. শামসুজ্জোহা বলেন, বিকাল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার আব্দুল লতিফ ও রেজিস্ট্রার মো. সোহরাব আলীর একটি বৈঠক হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনা সমাধানে ২৮ নভেম্বর পর্যন্ত সময় নিয়েছেন। শিক্ষার্থীরাও তা মেনে নিয়ে আন্দোলন স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু জাফর হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৮ নভেম্বর পর্যন্ত সময় নিয়েছেন। আমরা সে পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং এর মধ্যে সব পরীক্ষায়ও অংশগ্রহণ করবো।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলী ও ভারপ্রাপ্ত ভিসি ট্রেজারার আব্দুল লতিফের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী