সীমান্ত হত্যার প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতীয় হাইকমিশনার

news-image

অনলাইন প্রতিবেদক : সীমান্ত হত্যা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনারের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল ‘সীমান্ত হত্যা এখন আলোচিত বিষয়, এ নিয়ে আপনার মন্তব্য আছে কি না’?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটি নিয়ে ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন।’ এরপর তিনি চলে যান।

এর আগে নতুন সচিবের সঙ্গে সাক্ষাৎ বিষয়ে তিনি বলেন, ‘নতুন দায়িত্ব নেওয়া পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার। একে অপরকে জানার জন্য একটি ভালো বৈঠক ছিল। এছাড়াও সীমান্তকেন্দ্রিক যে সস্পর্ক সেটি নিয়েও আলোচনা হয়েছে, তবে বিস্তারিত আলাপ হয়নি।’

তিনি বলেন, ‘আমি আগেও যেমনটি বলেছি আমাদের বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করি, আমরা সেই সম্পর্ক চলমান রাখতে চাই। আমারা সামনে আরও কাজ করতে চাই।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান