সীমান্ত এলাকা থেকে মাদক কারবারির লাশ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মিনারকুট গ্রামের ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মো. নাজু (৪০) নামে এক মাদক কারবারির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। উপজেলার মনিয়ন্দ গ্রামে বাসিন্দা হোসেন মিয়ার ছেলে নাজুর বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলা আছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার থেকে নিখোঁজ ছিলো নাজু। শুক্রবার তার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী জানান, নাজুর বিরুদ্ধে ছয়-সাতটি মাদকের মামলা আছে।
লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা থানায় প্রক্রিয়াধীন আছে ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ