সীমান্তে যুবককে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সদর দক্ষিণ সীমান্তে কামাল হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যা করে লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন (৩২) উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ তার লাশ নিয়ে গেছে।

নিহতের বড় ভাই হিরন মিয়া জানান, সোমবার রাত ৭টার দিকে গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করে। পরে ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে কামালের লাশ তুলে নিয়ে যায়।

তিনি বলেন, যশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সঙ্গে নিহতের লাশ আনার বিষয়ে যোগাযোগ করলে আমাদের অপেক্ষা করতে বলেন।

কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, ভারতীয় সীমান্তের ২৫ গজের ভেতরে কামাল গিয়েছেন বলে আমরা জানতে পারি। পরে বিএসএফের গুলিতে নিহত হন তিনি। আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। মঙ্গলবার (৮ অক্টোবর) লাশ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে। এই বিষয় তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি