সিরিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ২৩, আহত ১০

news-image

সিরিয়ায় এক গাড়ী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এছাড়াও আরও ১০ জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রোববার খবরটি জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ।

ব্রিটেনভিত্তিক সিরিয়ার মানবধিকার জানায়, সিরিয়ার বৃহত্তম বিদ্রোহী শহর ইদলিবে এই গাড়ী বোমা হামলাটি হয়েছে। সিরিয়ার মানবধিকার আরও জানায়, ইদলিবের সদরদপ্তরে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়।

জানা গেছে, ঘটনাস্থলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স এবং দমকল-বাহিনী পৌঁছিয়েছে। উদ্ধার কার্যকর শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাড়ী বোমা হামলায় আশেপাশের বাড়ি-ঘর এবং যানবাহন ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এখন পর্যন্ত কোন জঙ্গি গোষ্ঠী এই গাড়ী বোমা হামলার দায় স্বীকার করেনি। সিরিয়ায় সাধারণত জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা বোমা হামলা করে থাকে।

সূত্র : ফক্স নিউজ এবং রয়টার্স

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির