সালাহকে নিয়ে অমুসলিমদের গান, আমিও মুসলিম হবো

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমটা দারুণ কাটিয়েছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলকে তুলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। ইংলিশ প্রিমিয়ার লিগে না পারলেও দলকে রেখেছেন সেরার দৌড়ে। স্বাভাবিকভাবেই তার পায়ের জাদুতে মুগ্ধ হাজার হাজার অমুসলিম অলরেড ভক্ত। তাদেরই একটি বড় অংশ মুসলমান হতেও রাজি।

ধর্মপ্রাণ হিসেবে সালাহর খ্যাতি ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। তাতে শুধু মুসলিম নন, অনুপ্রাণিত অমুসলিমরাও। তাই প্রিয় খেলোয়াড়ের সঙ্গে মসজিদে পর্যন্ত যেতে চান অনেকেই। প্রতিপক্ষের সঙ্গে লিভারপুলের ম্যাচে এ ইচ্ছা তারা প্রকাশ করেছেন গানে গানে-
‘যদি সে তোমার জন্য ভালো হয়, তবে আমার জন্যও ভালো।/যদি সে আমাদের জন্য আরও কিছু গোল করে, তবে আমরা মুসলিম হতেও রাজি।/যদি সে তোমার জন্য ভালো হয়, তবে সে আমার জন্যও ভালো।/যদি সে মসজিদে যায়, তবে আমিও সেখানে যেতে রাজি’।

সালাহকে নিয়ে ভক্তদের ‘আমিও মুসলিম হব’ শিরোনামের গানটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। মিসরীয় রাজা মাঠে ঢুকতেই গ্যালারি থেকে ভেসে আসে এ সুর। তাকে নিয়ে বাধা এ গানের সুবাদে অনেকেই এখন ইংলিশ ক্লাবটির ভক্ত হচ্ছেন।
সালাহ একজন নিবেদিত মুসলিম। তাই ইসলাম ধর্মচর্চায় কোনো পিছুটান নেই তার। সময় সুযোগ পেলেই ধর্মীয় আচার পালন করতে নেমে পড়েন তিনি। প্রতিপক্ষের জালে বল জড়িয়েই সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেজদাহে অবনত হন, দুই হাত তুলে মোনাজাত করেন। খেলা শুরুর আগেও দোয়া করেন। যেখানে যান সঙ্গে রাখেন পবিত্র কোরআন।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সার্জিও রামোসের বাজে ট্যাকলে আঘাত পান সালাহ। ফলে তার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মূলত তাই এখন ফুটবলে টক অব দ্য টপিক।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী