সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

news-image

জেলা প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই বাড়িতে সাবেক সেনাপ্রধানের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাবেদ ইউ আহমেদ বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে শতাধিক যুবক লাঠিসোঁটা নিয়ে মঈন ইউ আহমেদের বাড়িতে হামলা চালায়। এসময় ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। ড্রইংরুমের সোফায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

এর আগে একই ব্যক্তিরা চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সলের বাড়িতেও ভাঙচুর করে। তবে বাড়িগুলোতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, এসব ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনায় আমাদের সম্পৃক্ততা নেই। চৌমুহনীতে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হামলা ঘটছে বলে জেনেছি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পাঠানো হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি