সহজ কিছু কৌশলে প্রতিরোধ করুন স্ট্রোক

25123-boroঅনলাইন ডেস্ক : প্রতি বছর স্ট্রোকে অনেক মানুষ মৃত্যু বরণ করেন। World Health Organization (WHO) মতে, প্রতি বছর ১৫ মিলিয়ন মানুষ স্ট্রোকে আক্রান্ত হন। এর মধ্যে ৬ মিলিয়ন মানুষ মৃত্যু বরণ করেন এবং ৫ মিলিয়ন মানুষ সারাজীবনের জন্য অক্ষম হয়ে পড়েন। মূলত স্ট্রোক আর হার্ট অ্যাটাক এক নয়। হৃদরোগ সংক্রান্ত সমস্যা থেকে হার্ট অ্যাটাক দেখা দেয়। আর স্ট্রোক মস্তিষ্কে রক্ত প্রবাহে সমস্যা হওয়ার কারণে হয়ে থাকে। স্ট্রোক মূলত দুই ধরণের হয়ে থাকে। একটি ইস্কেমিক স্ট্রোক (Ischaemic stroke) যা মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে এবং রক্ত প্রবাহ বন্ধ করে দেয়। আরেকটি হল হেমোরেজ স্ট্রোক (Haemorrhagic stroke) যার কারণে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী শিরা ফুটো হয়ে মস্তিষ্কে রক্ত ছড়িয়ে পড়ে। দুই ধরণের স্ট্রোক শরীরের জন্য ক্ষতিকর। কিছু কাজ আছে যা স্ট্রোক হওয়ার ঝুঁকি হ্রাস করে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-

১। নিয়মিত ব্যায়াম করুনঃ-
সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়ামের প্রয়োজন। প্রতিদিন কমপক্ষে ২০-২৫ মিনিট ব্যায়াম করুন। এটি সপ্তাহে পাঁচ বার করুন। এটি স্ট্রোক হওয়ার ঝুঁকি কমিয়ে দেবে অনেকখানি।

২। আপেল রাখুনঃ-
প্রচলিত আছে প্রতিদিন একটি করে আপেল খান আর ডাক্তার দূরে রাখুন। এই কথাটি স্ট্রোকের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রেও প্রযোজ্য। গবেষণায় দেখা গেছে প্রতিদিন একটি করে আপেল খাওয়া স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। এমনকি নাশপাতিও আপেলের মতকাজ করে।

৩। এক টুকরো ডার্ক চকলেটঃ-
ডার্ক চকলেট স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, ডার্ক চকলেটে ফ্ল্যাভোনয়েড নামক উপাদান রয়েছে যা ধমনীতে রক্ত চলাচল সচল রাখতে সাহায্য করে।ডার্ক চকলেটে আরও আছে ম্যাগনেসিয়াম এবং ফাইবার যা রক্তে খারাপ কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। সপ্তাহে কয়েকবার এক টুকরো ডার্ক চকলেট খান।

৪। ওজন নিয়ন্ত্রণঃ-
অতিরিক্ত ওজন স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করে। ওজন নিয়ন্ত্রণ রাখুন। প্রয়োজনে ব্যায়াম, সঠিক ডায়েট অনুসরণ করুন।

৫। রাতে তাড়াতাড়ি ঘুমাতে যানঃ-
হার্ভাডের এক গবেষণায় দেখছে যে সকল নারীরা সাত ঘন্টারও কম ঘুমায় তাদের স্ট্রোক হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। কম স্ট্রেস হরমোন বৃদ্ধি করে সাথে উচ্চ রক্তচাপ এবং রক্তে চিনির পরিমাণও বৃদ্ধি করে থাকে। সুস্থ থাকতে চাইলে ঘুমের সময় এক ঘন্টা বাড়িয়ে নিন। আট ঘন্টার পরিবর্তে নয় ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন।

৬। ধূমপান ত্যাগ করুনঃ-
ধূমপান স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করে। সুস্থ থাকতে চাইলে আজই ধূমপানের অভ্যাস ত্যাগ করুন।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী