সহজেই দূর করুন পায়ের ক্লান্তি

news-image

অনলাইন ডেস্ক : সারাদিন বিভিন্ন কারণে আমাদের হাঁটতে হয়। আবার যারা মার্কেটিংয়ের চাকরি করেন, তারা তো হাঁটার ওপরেই থাকেন। এত হাঁটাহাটিতে সবচেয়ে বেশি চাপ পড়ে পায়ের পাতায়। এ দিকে কাজে তো বিরতি দেওয়ার উপায় নেই। তাই পায়ের বিশ্রামও নেই। পায়ের এই ক্লান্তি কাটাতে কিছু ব্যায়াম করতে পারলে খুব সহজেই ব্যথা থেকে মুক্তি পাবেন। খালি পায়ে যেকোনো চেয়ারে বসেই করা যায় এসব ব্যায়াম।

টো রেইজ: চেয়ারে বসে পায়ের পাতা মাটিতে রাখুন। এ বার গোড়ালি মাটির সঙ্গে লাগিয়ে রেখে টো উপর দিকে তুলুন। একই ভাবে টোয়ের উপরে ভর দিয়ে গোড়ালিও তুলুন। এ ভাবে দশ বার করতে হবে।

টো স্প্লে: গোড়ালি মাটিতে রেখে টো উপর দিকে তুলতে হবে। আঙুলগুলিকে ছড়িয়ে দিন এ বার। দশ থেকে পনেরো বার এই স্প্লে করুন। পাঁচটা আঙুল মোটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধেও এই ব্যায়াম করতে পারেন। এতে আরাম বেশি পাবেন।

টো এক্সটেনশন: বাঁ পায়ের উপরে ডান পা তুলে বসুন। হাত দিয়ে ডান পায়ের টো পায়ের উলটো দিকে ধরে টানুন। এ ভাবে পাঁচ বার করে পা বদল করুন। ডান পায়ের উপরে বাঁ পা তুলে বসুন। এর পরে বাঁ পায়ের টো উলটো দিকে ধরে টানুন।

টো কার্লস: একটি ছোট তোয়ালে মাটিতে পাতুন। এ বার চেয়ারে বসে পায়ের টো দিয়ে সেই তোয়ালে টেনে টেনে নিজের কাছে নিয়ে আসুন। দুই পা দিয়েই টো কার্ল করতে হবে পাঁচ বার করে। এতে পায়ের পেশির ক্লান্তি কেটে যায়।

বল রোল: ক্রিকেট বা টেনিস বল থাকলে, সেটি মাটিতে রেখে পা দিয়ে রোল করুন। দুই পা দিয়েই করতে পারেন। এই ব্যায়াম টানা দুই মিনিট করতে হবে।

ব্যায়াম শেষে ঈষদুষ্ণ পানিতে মিনিটখানেক পায়ের পাতা ডুবিয়ে বসুন। পানি থেকে পা তুলে ভালো করে মুছে বিশ্রাম নিতে হবে। সঙ্গে সঙ্গে হাঁটাহাঁটি করতে শুরু করবেন না। এই ব্যায়ামের ফলে পায়ের পাতায় রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়। ফলে পায়ের ক্লান্তি কেটে যায়। এছাড়া খোলা মাঠে ঘাসের উপরে কিংবা বালির উপরে খালি পায়ে হাঁটলেও পায়ের পাতা রিলাক্স হয়।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী