সর্দি-হাঁচি-কাশিতে আরাম মিলবে ভেষজ ৫ পানীয়ে

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঋতু পরিবর্তনের এ সময় কমবেশি সবাই ভুগছেন সর্দি-হাঁচি-কাশির সমস্যায়। এর থেকে আরাম পেতে এ সময় কিছু ভেষজ উপাদান পাতে রাখুন। তাহলে বাড়বে ইমিউনিটি। জেনে নিন কী কী পান করবেন-

১. গরম দুধে অল্প হলুদ গুঁড়া মিশিয়ে পান করা সব সময়ই স্বাস্থ্যের জন্য ভালো। এই পানীয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়ায়। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে হলুদ মেশানো হালকা গরম দুধ পান করলে আপনার ঘুমও ভালো হবে।

২. অন্যদিকে মৌরি ভেজানো পানি পান করলে ওজন কমে ও হজমশক্তি বাড়ে। তবে অনেকেরই হয়তো জানা নেই যে চায়ের মধ্যে মৌরি দিয়ে পান করারও উপকার অনেক। এতে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। ফলে হুট করে কোনো সংক্রমণে আক্রান্ত হবে না।

৩. আমলকির রস খালি পেটে পান করলে অনেক উপকার মেলে। এর মধ্যে অন্যতম হলো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এতে সর্দি-কাশির সমস্যা কমবে অল্পদিনেই। আবার আমলকির রস অন্ত্রের স্বাস্থ্যেরও খেয়াল রাখে। বদহজমের সমস্যা কমায়। ফলে গ্যাস, অ্যাসিডিটি এইসব সমস্যা দেখা যায় না।

৪. অশ্বগন্ধা আয়ুর্বেদ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। দুধের সঙ্গে এই অশ্বগন্ধা মিশিয়ে খেতে পারলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। অশ্বগন্ধা মেশানো দুধ পান করলে স্ট্রেসের মাত্রাও কমবে আপনার। এছাড়া আপনার শরীর সার্বিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে এই পানীয়।

৫. আদা মেশানো চা পান করলে গলা ব্যথা কিংবা সর্দির সমস্যায় দারুণ আরাম মেলে। আদা চা নিয়মিত পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে ঘনঘন অসুস্থতা দেখা দেবে না।

সূত্র: এবিপি লাইভ

 

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ