সরকার পতনের ‘সাইরেন’ শুনছেন রিজভী

news-image

অনলাইন ডেস্ক : সরকারের পতনের সাইরেন বাজছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, এই মাফিয়া রাষ্ট্রতন্ত্রের পতন অত্যাসন্ন। আমাদের ইতিহাস বলছে, এখানে কখনোই স্বৈরশাসককে গ্রহণ করেনি এই দেশের মানুষ।’

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা এবং বিশেষ মোনাজাত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দেশ স্বৈরশাসনের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, ‘তার পতনের ঘণ্টা, তার পতনের সাইরেন বাজছে। তার বিদায়ের ঘণ্টা বেজে গেছে, এখন তার পতনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সরকারের অন্যায়, অপকর্ম এখন আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছে। তারা মুখ দেখাতে পারছে না।’

সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘আমরা একটি সংকটকাল অতিক্রম করছি। তাই নানা শ্রেণি-পেশার মানুষ যারা বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করে তারা সবাই আজকে একত্রিত হয়েছে। জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের এই কর্তৃত্ববাদী সরকার নানাভাবে জুলুম-নির্যাতন করছে। বেগম খালেদা জিয়া বন্দি তার পরেও তার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাকে মানসিক ও শারীরিকভাবে পর্যুদস্ত করার জন্য নানান পন্থা অবলম্বন করা হচ্ছে। সে কারণে সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে।’

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মুজিবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ