সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে বিএনপি : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন ও সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নিয়েছিলো বিএনপি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় নির্বাচনে অংশ নেয়া বিএনপির নাটক বলেও জানান তিনি। তিনি বলেন, বিভিন্ন সময় তারা এমন কর্মকাণ্ড করে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছে। কিন্তু তাদের এসব পুরনো কৌশল সম্পর্কে দেশবাসী জেনে গেছে।’

ঢাকা-৫ উপনির্বাচনে কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বের করে দেয়া এবং নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবির মাধ্যমে ভোটের ফলাফল বর্জন করেছে বিএনপি। একইসঙ্গে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে দলটি।

এ নির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ শনিবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীতে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

এ জাতীয় আরও খবর

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী