সমাবেশে আসবেন না সারজিস আলম, চিকিৎসকদের ভুয়া ভুয়া স্লোগান

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান সমাবেশে সারজিস আলমের না আসার খবরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন চিকিৎসকরা। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে চলমান এই সমাবেশে এই ঘটনা ঘটে। পূর্ব ঘোষণা অনুযায়ী সমাবেশে আসার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার।

এদিন দুপুরে সারজিস আলমের সঙ্গে কথা বলেন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির আন্দোলনে নেতৃত্বদানকারী ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন। পরে সব চিকিৎসকের উদ্দেশ্যে সারজিস আলমের বার্তা পৌঁছে দেন।

বক্তব্যে ডা. জাবির হোসেন বলেন, ‘এই মাত্র সারজিস আলমের সঙ্গে আমার কথা হয়েছে। আজকের সর্বশেষ আপডেট হলো তিনি আমাদের আন্দোলনে আসতে পারছেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ভাতা বৃদ্ধির জন্য নাকি তিনি অসংখ্য চেষ্টা করেও ৩০ হাজারের বেশি করতে পারেননি। তাই এবার ৩০ হাজারেই আমাদের অবরোধ ছেড়ে দিতে বলেছেন।’

তিনি বলেন, ‘আমরা সারজিসের আশ্বাসেই কিন্তু গতদিন শাহবাগ অবরোধ ছেড়ে দিয়েছিলাম। সেদিনই তিনিই ঘোষণা দিয়েছিলেন ভাতা বাড়ানো না হলে আজ তিনি আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেবেন। কিন্তু তিনি কথা রাখেননি।’

জাবির হোসেন আরও বলেন, সারজিস আলম আমাদের বলেছেন আমরা যেন এবার ৩০ হাজার টাকাই মেনে নেই। পরবর্তীতে তিনি আগামী জুন-জুলাইয়ে আরেক দফা আমাদের জন্য লড়বেন এবং ভাতা বৃদ্ধির জন্য চেষ্টা করবেন।

এসময় উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে সারজিস আলমের বক্তব্য মেনে নেবেন কি না তিনি প্রশ্ন রাখেন। তখন অন্যান্য চিকিৎসকরা ‘না’ ‘না’ বলে জবাব দেন। এমনকি এসময় ক্ষুব্ধ হয়ে অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

এএএম/এমআইএইচএস

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি