সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মুরগির দাম

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে আবারও কেজিতে ১০ টাকা করে বেড়েছে মুরগির দাম। এছাড়া নতুন করে যুক্ত হয়েছে এলাচের দাম। যা কেজি প্রতি বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা।

তবে ক্রেতাদের অভিযোগ, কোনো বাজার মনিটরিং না থাকায় নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম ইচ্ছেমত বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা।

শনিবার নগরীর রিয়াজ উদ্দীন বাজার, বহদ্দারহাট কাঁচা বাজার, চকবাজার, কাজীর দেউড়ি বাজার ঘুরে এ তথ্য জানা যায়।

বাজারে প্রতিকেজি ফুলকপি ৬০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৩০ টাকায়, আলু ২৫ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, শিম ৪০ থেকে ৪৫ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে ইলিশের যোগান একেবারে কম থাকায় প্রতিকেজি হাজার থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১৬০ থেকে ১৭০ টাকা, রুই ২৯০ থেকে ৩০০ টাকা, কাতলা ৩০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা, রূপচাঁদা ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা করে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ১৫৫ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি আজ ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে সোনালি ২৮০ থেকে ৩শ ও দেশি মুরগি ৪শ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতিলিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। প্রতিকেজি পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা, চায়না আদা ১২০, দেশি ও ভারতীয় আদা ১০০ টাকা, এলাচ ১৯শ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৭৮ টাকায় ।

নগরীর রিয়াজউদ্দীন বাজারের মুরগি বিক্রেতা নিবিড় বলেন, বিজয় দিবসসহ টানা তিনদিনের ছুটিতে বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে মুরগির চাহিদা বেড়ে গেছে। সেই সাথে শীতকাল আসায় সামাজিক অনুষ্ঠানও বেড়ে গেছে। তাই দামটা একটু বাড়তি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী