সচিবালয়ে বর্ষবরণের আমেজ, প্রবেশে আজও কড়াকড়ি

news-image

অনলাইন প্রতিবেদক : ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বুধবারও (১ জানুয়ারি) সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি বহাল রয়েছে। প্রবেশে কঠোরতা থাকলেও সচিবালয়ে খিষ্টীয় নববর্ষের প্রথম দিনে রয়েছে বর্ষবরণের আমেজ।

গত বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত গভীর রাতে ৭ নম্বর ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। সাংবাদিকদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। সোমবার দুপুর থেকে সাংবাদিকরা প্রবেশ করছেন।

তবে অগ্নিকাণ্ডের পর উপদেষ্টা ও সচিবদের গাড়ি ছাড়া আরও কারো গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বুধবারও সচিবালয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি।

কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে ৫ নম্বর গেট দিয়ে পায়ে হেঁটে সচিবালয়ে প্রবেশ করেছেন। সীমিত সংখ্যক সাংবাদিক ১ ও ২ নম্বর ভবনের মাঝখানের দর্শনার্থী কক্ষ দিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন।

গাড়ি ও দর্শনার্থী প্রবেশ করতে না দেওয়ায় সচিবালয়ের ভেতরের চত্বর ফাঁকা পড়ে আছে। এছাড়া আগুন লাগা ৭ নম্বর ভবন এখনও বন্ধ রয়েছে। এ ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা-সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের বাইরে বিভিন্ন জায়গায় অফিস করছেন।

তবে যারা সচিবালয়ে এসেছেন তারা সহকর্মীদের সঙ্গে নতুন বছরের (২০২৫) শুভেচ্ছা বিনিময় করছেন। কোনো কোনো মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নতুন বছর উপলক্ষে মিষ্টিমুখ করতে দেখা গেছে। কোনো কোনো মন্ত্রণালয়ের নারী কর্মকর্তা-কর্মচারীদের একই রকম শাড়ি পড়ে অফিসে আসতে দেখা গেছে।

বেলা সোয়া ১১টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক ঝাঁক নারী কর্মকর্তাকে একই রকম শাড়ি পড়ে সচিবালয়ে আসতে দেখা গেছে। তারা বলেন, নতুন বছর উপলক্ষে আমরা সবাই একই রকম শাড়ি পড়েছি।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে এসে উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানা গেছে।

আরএমএম/এসএনআর/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি