সকালে যৌন ইচ্ছা বেড়ে যাওয়ার কারণ কী?

sealy-posturepedicনিউজ ডেস্ক : সকালে ঘুমের ঘোর কাটতেই মুশকিল!‌ পাশে নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন আপনার সঙ্গী। কিন্তু আপনার চাহিদা তখন তুঙ্গে। কী করবেন?‌ চিকিৎসকরা বলছেন, সকালে উঠেই যৌন চাহিদার তুঙ্গে থাকাটা রোগ নয়। শরীরের নিজস্ব নিয়মেই এমনটা হয়ে থাকে। এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। বরং, এটাকে একটু স্বাভাবিকভাবে নিন।

# অনেকেই বলেন রাতে স্বপ্ন দেখার জন্য সকালে উঠে এমনটা হয়। চিকিৎসকরা বলছেন, স্বপ্নের সঙ্গে এর যোগ নেই। পুরোটাই শরীরে রক্ত সঞ্চালনের বিষয়।

# সারা রাত ঘুমিয়ে থাকার সময় শরীরে রক্ত সঞ্চালনের গতি কমে যায়, শরীরের উত্তাপও কমে যায়। সকালে ঘুম ভাঙার সময় হঠাৎ ফের রক্ত সঞ্চালন শুরু হয়। সেটাই যৌন ইচ্ছা বেড়ে যাওয়ার অন্যতম কারণ।

# সকালে উঠেই যৌনতায় লিপ্ত হওয়াটা অনেকেই ইদানিং স্বাভাবিক বলে মনে করেন। তাঁদের কাছে বিষয়টি স্বাভাবিক, আপনিও যদি তেমনটা ভাবতে পারেন, অসুবিধা হবে না। সেক্ষেত্রে সঙ্গীর অনুমতিটাও জরুরি।

# এমনিতে ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যেই আপনার চাহিদা ক্রমে কমে আসবে। একটু সময় দিন, দরকার হলে ওঠে সকালের কাজ কর্ম সারুন। এমনকি জেগে বিছানায় শুয়ে থাকলেও সমস্যার সহজ সমাধান হবে।

সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী