সংস্কার বাস্তবায়ন করতে চাই, নির্ভর করবে রাজনৈতিক দলের ঐক্যের ওপর

news-image

বিশেষ সংবাদদাতা : নিজেদের সময়েই সংস্কার বাস্তবায়নের পুরো কাজ করে যেতে পারবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। তবে সেটি অনেকটাই রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর নির্ভর করছে বলে মনে করে সরকার।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, (সংস্কারের) পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো। কিন্তু এটি প্রধানত নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। তারা কতটুকু সংস্কার করতে ঐকমত্য পোষণ করতে পারেন, সেটির ওপর নির্ভর করছে।

আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বরের ভাষণে জানিয়েছেন, ন্যূনতম সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এ বছর হবে। আর যদি আমরা আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে আরও কয়েক মাস (আগামী বছরের জুনের মধ্যে) লাগতে পারে।

আইন উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ হবে তখন ন্যূনতম সংস্কার কোনগুলো আছে তা চিহ্নিত করার চেষ্টা করা হবে। পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে কি না তা খতিয়ে দেখা হবে।

এর বাইরে যেসব প্রত্যাশিত সংস্কার আছে সেগুলোও চিহ্নিত করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

এমইউ/এমকেআর/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি