শ্রীদেবীর মৃত্যুর পেছনে ছিল গভীর রহস্য!

news-image

বিনোদন ডেস্ক : দুবাইয়ে বলিউডের ‘মিস হাওয়া হাওয়াই’ শ্রীদেবীর মৃত্যু হয়েছিল ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি। খুব রহস্যজনকভাবে মৃত্যু হয় অভিনেত্রীর। যে রহস্য আজ পর্যন্ত সমাধান হয়নি।

বড়পর্দায় নিজের অভিনয় দক্ষতা ছড়িয়ে দেওয়া শ্রীদেবীর মৃত্যু ঘিরে সকলেই অবাক। তবে শ্রীদেবীর মারা যাওয়ার ছয় বছর পেরিয়ে গেলেও সেই রাতে দুবাইয়ের ওই হোটেলে কী ঘটেছিল সেই প্রশ্ন থেকেই যায়।

পারিবারিক বিয়েতে যোগ দিতে দুবাই গিয়েছিলেন তিনি। সেই সময় শ্রীদেবীর সঙ্গে স্বামী বনি কাপুর ও দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর মুম্বইয়ে ছিলেন। শ্রীদেবীর মৃত্যুর পর তৎপর হয়ে ওঠে দুবাই পুলিশ। শুরু হয় মামলার তদন্ত কিন্তু আজও তার মিমাংসা হয়নি। সম্প্রতি, উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে ২০০ কোটি টাকা পেয়েছিলেন প্রয়াত অভিনেত্রীর পরিবার। তাই হয়ত আগে থেকেই পরিকল্পিত ছিল তার মৃত্যু। যদিও এই তথ্যের প্রমাণ মেলেনি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে শ্রীদেবীর মৃতদেহ তার ঘরে পাওয়া যায়। দুবাইয়ের যে হোটেলে তিনি থাকতেন সেই রুমের বাথটাবে রহস্যজনকভাবে মৃত্যু হয় শ্রীদেবীর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি