শেষ আটের লড়াইয়ে আজ মাঠে নামছে ইংল্যান্ড-সুইডেন

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও সুইডেন। ইউরোপিয়ান ফুটবলের দৃষ্টিকোণ থেকে কঠিনতম এক ম্যাচ। দুই দলের লড়াইয়ের পরিসংখ্যান প্রায় সমানে-সমান। সামারা অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায়।রাশিয়া বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বাদ পড়েছে ল্যাটিন আমেরিকার দলগুলো।

তারকাখ্যাতি ও শক্তির বিচারে সুইডেনের বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবেন হ্যারি কেনরা। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ইংলিশরা দুর্দান্ত খেলেছে। নিজেদের গ্রুপ থেকে রানার্সআপ হয়ে ওঠা ইংল্যান্ড সুন্দর ফুটবলে সবার মন ভরিয়েছে। অধিনায়ক হ্যারি কেনের ওপরই এ ম্যাচের স্পটলাইট থাকবে। তিন ম্যাচে ছয় গোল করে তিনিই বিশ্বকাপের গোল্ডেন বুট জেতার সবচেয়ে বড় দাবিদার। সুইডিশদের বিপক্ষে ম্যাচেও থ্রি লায়নরা জিতবে বলে বিশ্বাস ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটের, ‘পেনাল্টি শুটআউটে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছি। আশা করি, শেষ চারে ওঠার পথেও ইংলিশদের বড় সাফল্য উপহার দিতে পারব।’ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস আরও একধাপ এগিয়ে বললেন বিশ্বকাপ জেতার স্বপ্নের কথা, ‘আমরা ট্রফি নিয়ে ফিরতে চাই।’

তবে সুইডেনকে হিসাব থেকে বাদ দিলে ভুল হবে। জার্মানির গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠেছিল সুইডেন। শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ে শেষ আটে এসেছে সুইডিশরা। ১৯৫৮ সালে বিশ্বকাপের ফাইনাল খেলা সুইডেন নিজেদের বিশ্বকাপ সম্ভাবনা টিকিয়ে রাখতে মরিয়া হয়েই লড়বে আজ। ইংলিশ ডিফেন্ডার জন স্টোনসও তা জানেন, ‘আপনি যদি বলেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সহজ, তাহলে ভুল করবেন। কখনও কখনও এমন দলই আপনাকে আঁস্তাকুড়ে ছিটকে ফেলবে। তারাও ভালো দল।’

অতীতে সর্বমোট ২৪ বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-সুইডেন। যার মধ্যে সাতটিতে জয় পেয়েছে সুইডেন, আটটিতে জয় পেয়েছে ইংল্যান্ড। বাকি নয় ম্যাচ ড্র হয়। ২০০২ ও ২০০৬ সালে বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও সুইডেন। দুবারের দেখায়ই ড্র হয়। ২০০২ সালে ১-১। ২০০৬ সালে ২-২। ২০১২ সালে শেষ দেখা হয়েছিল এই দুই দলের। সেবারে ৪-২ গোলে ইংল্যান্ডকে হারিয়েছিল সুইডেন। চারটি গোলই করেন ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ। যদিও এই বিশ্বকাপে নেই তিনি। তারপরও সেই জয়টাই হতে পারে সুইডেনের আত্মবিশ্বাস। সবকিছু মিলিয়ে দুই কঠিন প্রতিপক্ষই আজ মুখোমুখি হবে। আর এই ম্যাচে যারা জিতবে তারাই পাবে সেমিফাইনালের টিকিট।

দুই দলের সম্ভাব্য একাদশ-

সুইডেন একাদশ : রবিন ওলসেন, মিকায়েল লাসটিগ, ভিক্টর নিলসন লিন্ডেলফ, আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট, লুডউইগ অগাস্টিনসন, ভিক্টর ক্লায়েসন, গুস্তাভ এসভেনসন, আলবিন একদাল, এমিল ফরসবার্গ, মার্কাস বার্গ, ওলা তোইভোনেন।

ইংল্যান্ড : (৩-৫-২) পিকফোর্ড, ওয়াকার, স্টোনস, ম্যাগুইর, ট্রিপিয়ার, হেন্ডারসন, ডেলে আলি, লিংগার্ড, ইয়ং, স্টারলিং ও হ্যারি কেইন।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার