শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে বিয়ার সিগারেট মাংস নিয়ে হাজির ভক্তরা!

news-image

অনলাইন ডেস্ক : কিংবদন্তি শেন ওয়ার্ন ক্রিকেট দুনিয়ার এক ব্যতিক্রমী চরিত্র। ক্রিকেট থেকে প্রায় হারিয়ে যাওয়া লেগ স্পিনকে শুধু ফিরিয়েই আনেননি তিনি, নিয়ে গিয়েছিলেন শিল্পের পর্যায়ে। সারারাত চুটিয়ে পার্টি করার পর সকালে মাঠে নেমে বিপক্ষের ব্যাটারদের ত্রাস হয়ে দেখা দিতেন। সেই শেন ওয়ার্ন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ার্নের ভক্তের সংখ্যা অসংখ্য। তার মৃত্যু তাই মেনে নিতে পারছেন না অনেকেই। আসলে ওয়ার্নের জনপ্রিয়তার কারণ শুধু ক্রিকেট নয়, তার বেহিসেবি ও বেপরোয়া জীবনযাত্রার জন্যও ছিলেন জনপ্রিয়।

ওয়ার্ন নিয়মিত মদ্যপান ও ধুমপান করতেন। তার দর্শন ছিল ক্রিকেট খেলতে হয় মস্তিষ্ক এবং দক্ষতা দিয়ে। যদিও ক্রিকেট পণ্ডিতরা তার এই দর্শনকে গুরুত্ব নাও দিতে পারেন।

জনপ্রিয় এই ক্রিকেটারকে স্মরণে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) বাইরে ওয়ার্নের একটি ব্রোঞ্জ মূর্তি স্থাপন করা হয়েছে। তার মৃত্যুর পর সেই মূর্তির কাছেই জড়ো হচ্ছেন ভক্তরা, শ্রদ্ধা জানাচ্ছেন প্রয়াত প্রিয় তারকাকে। ফুল ছাড়াও তারা হাতে করে নিয়ে যাচ্ছেন বিয়ারের বোতল, সিগারেট এবং মাংস। কারণ এসব ছিল ওয়ার্নের প্রাত্যহিক জীবনের অতি প্রয়োজনীয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান