শেখ হাসিনা সরকার দিনের ভোট রাতে করে, বললেন রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দিনের ভোট রাতে করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর আড়িয়াল খাঁ বিলে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মুন্সীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ‘জাতীয় মৎস সপ্তাহ ২০২০’ উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস অবমুক্ত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘এদেশের মানুষ গরু-ছাগলের খোঁয়াড় না তারাও মানুষ। মানুষ স্বাধীনভাবে চিন্তা করে যা সে লিখে বা বলতে চায়। কিন্তু শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষকে গরু-ছাগলের খোঁয়াড়ে পরিণত করেছে। কারণ সে মনে করে এই ঘরের মধ্যে মানুষ বন্দী থাকলে আমার বিরুদ্ধে কোনো কথা বলবে না। সে দিনের ভোট রাতে করে। জনপ্রতিনিধি কাকে ঠিক করবে সেটি আগেই ঠিক করে রাখে। নির্বাচনের নামে সেটি ঘোষণা দেয় মাত্র। প্রকৃত ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না।’

সরকারের জুলুম-নির্যাতন সহ্য করে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে মন্তব্য করে রিজভী বলেন, ‘বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছে। এটি আজকে বর্তমান সরকার কেড়ে নিয়েছে। আজকে যদি আপনারা মত প্রকাশের জন্য ফেসবুকে কিছু লেখেন দিনে রাতে যেকোনো সময় সাদা পোশাকধারীরা আপনাকে তুলে নিয়ে যাবে।আজকে ভোটের অধিকার নেই। আজকে কথা বলার অধিকার নেই। মানুষের গণতান্ত্রিক যে অধিকারগুলো রয়েছে সব কেড়ে নেওয়া হয়েছে। সেটি ফিরেয়ে আনার জন্য আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে লড়াই করছি।’

‘এই লড়াই করতে গিয়ে শুধু আমি, আপনারাই কারাগারে যাইনি।দেশের কোটি কোটি মানুষের যিনি আশা-আকাঙ্ক্ষার প্রতীক সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় দুই বছরের অধিককাল কারাগারে বন্দী করে রেখেছিল।সরকারের রোষানলে পড়ে আজকে দেশছাড়া হয়েছেন সারা দেশে কোটি মানুষের নয়নের মনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ এবং দেশের মানুষের জন্য কথা বলেছেন বলেই তিনি আসলে দেশ ছাড়া’, বলেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

এ সময় আরও উপস্থিত ছিলেন—বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মৎসজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আব্দুর রহিম, মৎস্যজীবী দল মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব আলমগীর হোসেন সামি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির