শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : গণ হত্যা গুম খুন, নির্যাতন ও নিপীড়নের দায়ে খুনী হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব এসে শেষ হয়।
এতে বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন.বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, মুমিনুল হক, জসিম উদ্দিন রিপন অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু  ।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ। যুবদল নেতা রাশেদুল ইসলাম,  জালাল উদ্দিন, জিয়াউল হক, মো: তৈয়মুর রহমান। জেলা ছাএদল নেতা আজহারুল ইসলাম দিদার, সায়েদ হাসান সানি, ফুজায়েল চৌধুরী , মহসিন হ্নদয়।এসময়  বিএনপি, যুবদল, ছাএদল, শ্রমিকদ সহ  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা খুন, গুম অপহরনের নির্দেশ দাতা খুনী শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে বিচারের দাবী জানান।

এ জাতীয় আরও খবর

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের বিরুদ্ধে ভোটারদের রায়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা