শুধু পুলিশের বাড়িতেই চুরি করে যে চোর!

news-image

নিউজ ডেস্ক।। এখন সব পেশাতেই স্পেশালাইজেশনের যুগ। সে ডাক্তার-ইঞ্জিনিয়ার হোন, বা অধ্যাপক অথবা উকিল। বিশেষ ক্ষেত্রে পারদর্শিতা না থাকলে জীবনে উন্নতি করা কঠিন। এই সত্যটা খুব ভাল করে বোধহয় বুঝেছিল কুড়ি বছর বয়সী কমলজিৎ সিং।

আর সে কারণেই ভারতজুড়ে হাজার হাজার চুরির ঘটনার মধ্যে থেকেই কমলজিৎ সিংয়ের নাম এখন সংবাদ শিরোনামে। কারণ মুম্বাইয়ের এই তরুণ চুরি করতে ঢুকত শুধুমাত্র পুলিশ কর্মীদের বাসা বাড়িতে।

সে হয়তো ভেবেছিল পুলিশ কর্মীদের বাড়িতে কোনও চোরের ঢোকার সাহস হবে না বলে সেখানে নিরাপত্তা তত আঁটোসাঁটো হবে না। সেই ভরসাতেই সে গত বছর কয়েকের মধ্যে হানা দিয়েছিল বেশ কয়েকটি পুলিশ বাড়িতে।

ক’দিন আগে কালিচৌকি এলাকার পুলিশ কর্মীদের কোয়ার্টারে ঢুকেছিল সে। সংশ্লিষ্ট থানার পরিদর্শক দিলীপ উগালে বলেন, ‘ভোরের দিকে কনস্টেবল বিজয় বানের কোয়ার্টারে ঢুকে ৬০ গ্রাম সোনা আর ২৮০০ টাকা নগদ চুরি করে। তারপর একতলায় এক নারী কনস্টেবলের কোয়ার্টারের দরজা ভেঙ্গে ঢুকেছিল। পাশের ফ্ল্যাট থেকে যাতে কেউ বেরুতে না পারে, সেজন্য দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। তবে তিনতলার বাসিন্দা আরেক কনস্টেবল যশবন্ত রসমের নজরে পড়ে যায়।’

রসম সাথে সাথেই সতর্ক করে দেন আরও দুজন সহকর্মীকে এরপর তিনজন পুলিশ তাকে অনুসরণ করতে থাকেন। টের পেয়ে দৌড়ে পালাতে শুরু করে কমলজিৎ। কিন্তু বেশ কিছুটা দূরে কটন গ্রিন রেলস্টেশনের কাছে গিয়ে ধরা পড়েন তিনি।

পুলিশের ঘরেই সিঁদ কাটার জন্য থানা হেফাজতে তার কী অবস্থা হয়েছিল, সেটা জানা যায়নি, তবে এই প্রথম যে সে পুলিশ কর্মীদের বাড়িতে চুরি করল, তা নয়।ওয়াদলা আর বাইকুল্লা এলাকার বেশ কয়েকটি পুলিশ আবাসনে আগে হানা দিয়েছিল কমলজিৎ সিং।

এক পুলিশ কনস্টেবলের সার্ভিস রিভলবার আর ৩০ রাউন্ড গুলি চুরির অভিযোগও আছে তার বিরুদ্ধে। সেই ঘটনায় গত বছর গ্রেপ্তারও হয়েছিলো কমলজিৎ। পরে জামিনে ছাড়া পেয়ে আবারও পুলিশের ঘরে চুরি শুরু করেন।

উগালে বলেন, ‘ও হয়তো ভেবেছিল আমাদের কোয়ার্টারে অন্য কোনও চোর ঢুকতে সাহস পাবে না। তাই অন্য আবাসনের মতো কড়া নিরাপত্তা থাকে না আমাদের কোয়ার্টারে। এবারও পার পেয়ে যেত, তিনজন কনস্টেবল সন্দেহের বশে তার পিছু না নিলে।’ সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার