শুধু দেশে না, দেশের বাইরে থেকে চক্রান্ত হচ্ছে

news-image

জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, শুধু দেশে না, দেশের বাইরে থেকে চক্রান্ত হচ্ছে। শেখ হাসিনা দেশের মানুষের যে লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে সেগুলো দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। সরকার তার জায়গা থেকে সচেতন থাকবে, রাজনৈতিক দলগুলোও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় রেলস্টেশনের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা যেন কথা, মতামত বা পদক্ষেপের মাধ্যমে নতুন করে ফ্যাসিস্ট বা তাদের দোসরকে সুযোগ না দেই। তারা চাইবে আমাদের ঐক্যে ফাটল ধরাতে। তারা এ সুযোগটা নিয়ে স্বার্থ হাসিল করবে।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা জজ আদালতের পিপি আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি