শুটিংয়ে আহত অক্ষয় কুমার

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা অক্ষয় কুমার শুটিংয়ের সময় আহত হয়েছেন। মুম্বাইয়ে ‘হাউসফুল-৫’ সিনেমার দৃশ্য ধারণের সময় তিনি এ দুর্ঘটনার মুখে পড়েন। এতে অক্ষয়ের চোখ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘হিন্দুস্তান টাইমস’র খবরে এ তথ্য জানা গেছে।

সিনেমার সেটের এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ‘অক্ষয় একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করছেন। এ সময়ে একটা কিছু উড়ে এসে তার চোখে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে শুটিং সেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্য অভিনেতাদের নিয়ে সিনেমার শুটিং শুরু হচ্ছে।’

সূত্রটি আরও জানিয়েছে, ‘অক্ষয় দ্রুত শুটিং শুরু করতে চাইছেন। আবারও শুটিং সেটে ফিরে আসতে মুখিয়ে রয়েছেন। একেবারে শেষ পর্যায়ের শুটিং বাকি রয়েছে। তাই অক্ষয় আর সিনেমার কাজ ফেলে রাখতে চাইছেন না।’

‘হাউসফুল-৫’ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তলেপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিক ফাকরি। এ ছাড়াও ফারদিন খান, দিনো মোরিয়া, জনি লিভার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পটেকর, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিংহ ও সৌন্দর্যা শর্মাকে দেখা যাবে।

সিনেমাটির ইউরোপের বেশ কিছু জায়গায় শুটিং হয়েছে। টানা ৪০ দিন ধরে একটি ক্রুজেও শুটিং হয়েছে এ সিনেমার। নিউক্যাসল, স্পেন, নরম্যান্ডি, প্লাইমাউথসহ বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ করা হয়েছে। সিনেমাটির নির্মাতা তরুণ মনসুখানি। আগামী বছর ৬ জুন এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি