শীতে হাত পায়ের ঘাম কমানোর উপায়

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীতে হাত পা ঘামার একটা সমস্যা অনেকেরই হয়। এটা কিন্তু রোগ নয়। আনেকটাই স্বাভাবিক বিষয়। ঘামার মাত্রা যদি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে অনেক সময় একটু সমস্যায় পড়তে হয়। একে বলা হয় হাইপার হাইড্রোসিস। এর ফলে হাতে পায়ে গন্ধ হয়। জুতো খুললেই গন্ধে টিকতে পারে না পাশের লোক। তবে, হাত ও পা ঘামার কারণ কিন্তু তেমন কিছু নেই। তবে অতিরিক্ত স্নায়ুবিক উত্তেজনা, মানসিক চাপ, দুশ্চিন্তা, জেনেটিক কারণে হাত-পা ঘামে।

 

এছাড়াও কিছু শারীরিক সমস্যা যেমন- পারকিনসন্স ডিজিজ, থাইরয়েডের, ডায়াবেটিস, জ্বর, শরীরে গ্লুকোজের স্বল্পতা, ইত্যাদি কারণে হাত-পা ঘামতে পারে। তাই সঠিক কারণ চিহ্নিত না করে চিকিৎসা করা উচিত নয়।

সাধারণত অ্যালুমিনিয়াম ক্লোরাইডযুক্ত লোশন বা ক্রিম ব্যবহার করলে হাত পায়ের ঘামা কমে যায়। এছাড়াও আয়োনোফোরেসিস নামক বিশেষ থেরাপি নিলে হাত-পা ঘামা কমে যায়। এসব পদ্ধতি ছাড়াও বিশেষ ধরনের নার্ভের অস্ত্রোপচারের মাধ্যমেও হাত-পা ঘামা কমানো যায়। পাশাপাশি বটক্স ইনজেকশন দিয়েও হাত-পায়ের ঘামা সমস্যা রোধ করা যায়।

• এছাড়া সারাদিন পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে। এতে শরীরে তাপমাত্রা ঠিক থাকবে।
• ধূমপান, অ্যালকোহল ও ক্যাফেইন যতটা সম্ভব পরিহার করতে হবে।
• শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
• মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে।
• পানি প্রধান সমৃদ্ধ তাজা ফল ও শাক সবজি প্রচুর পরিমাণে খেতে হবে।
• দরকারে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির