শিরোপা ঘরে তুললো বায়ার্ন

news-image

স্পোর্টস ডেস্ক : জার্মান ক্লাব ফুটবল যে এক ঘোড়ার দৌড় তা আবার প্রমাণ করলো বায়ার্ন মিউনিখ। রবার্ট লেভান্ডভস্কির একমাত্র গোলে ভার্ডার ব্রেমেনকে তাদেরই মাঠে হারিয়ে টানা অষ্টমবারের মতো বুন্দেসলিগার শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। এবার দুই ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়নের মুকুট পরলো বাভারিয়ানরা। আর বুন্দেসলিগার ইতিহাসে রেকর্ড রেকর্ড ৩০তম শিরোপা ঘরে তুললো বায়ার্ন।

এক গোলে জয় নিশ্চিত হলেও ম্যাচের প্রথম থেকেই দাপট দেখায় বায়ার্ন। আর খেলার ৪৩তম মিনিটে জয়সূচক গোলটি আদায় করে নেয়। জেরোমে বোয়াটেংয়ের উঁচু করে বাড়ানো বল ডান পায়ের কোনাকুনি শটে গোলটি করেন পোলিশ তারকা লেভান্ডভস্কি। চলমান লিগে সর্বোচ্চ ৩১টি গোল হলো এই ফরোয়ার্ডের। যেখানে সব প্রতিযোগিতা মিলে ৪০ ম্যাচে ৪৬টি গোল করলেন তিনি।

বিরতির পরও ভালো পজিশনে ছিল বায়ার্ন। তবে ৬০তম মিনিটে টমাস মুলারের ক্রসে গোল করতে ব্যর্থ হন লেভা।

যদিও ৮০তম মিনিটে বায়ার্ন মিডফিল্ডার আলফুঁস ডেভিস প্রতিপক্ষের সার্ব ডিফেন্ডার মিলোস ভেলিকোভিচকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। এ অবস্থায় গোল হজম করতে পারতো বায়ার্ন। তবে ম্যানুয়েল ন্যুয়ারের কাছে পরাস্থ হয় প্রতিপক্ষের ফুটবলাররা। কিন্তু ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শিরোপা নিশ্চিত হয় বায়র্নানের।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ