শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, অধ্যাপক হলেন ৯২২ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি দিয়েছে সরকার। ৯২২ জন সহযোগী অধ্যাপককে একবারে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বর্তমান কর্মস্থলে পদায়িত (ইনসিটু) বলে গণ্য হবেন। তারা সেখান থেকে বেতন-ভাতা গ্রহণ করবেন। আর পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কেউ শিক্ষা ছুটি বা লিয়েনে থাকলে তারা ছুটি শেষে যোগদান শেষে পদোন্নতির আদেশ জারি করা হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর থেকে পুলিশ, প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি চাকরিজীবীদের পদোন্নতি দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় রকমের পদোন্নতি দেওয়া হলো।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের বিরুদ্ধে ভোটারদের রায়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬