শাহরুখ কি অ্যাপলের অংশীদার হচ্ছেন ভারতে!

2বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি অ্যাপলের প্রধান কার্য নির্বাহী টিম কুক ভারত সফর করেন। ভারতে সফরে এসে তিনি জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের বাসায় দাওয়াত পান। দাওয়াত রক্ষা করতে টিম কুক যথাসময়ে হাজিরও হন শাহরুখ খানের বাসায়। ভারত সফরে এসে টিম কুক ব্যাঙ্গালুরে অ্যাপলের উন্নয়ন এবং গবেষণা কেন্দ্র স্থাপন করার কথা ঘোষণা দিয়েছেন। দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে। শাহরুখের ডিনারের দাওয়াতকে অনেকে ব্যবসায়িক স্বার্থ হিসেবেও দেখছেন।

শাহরুখ খানের নৈশভোজে টিম কুক ছাড়াও বলিউডের বচ্চন পরিবার, জয়া, অভিষেক, ঐশ্বরিয়া, মাধুরী দীক্ষিত, আমির খান সহ অন্যান্য তারকারারও উপস্থিত ছিলেন। ভোজসভায় শাহরুখ খান টিম কুককে ‘রকস্টার’ উপাধি দেন।

অতিথিদের ধন্যবাদ দিয়ে একটি টুইট করেন শাহরুখ খান। টুইটে শাহরুখ জানান, সবাইকে আমন্ত্রণ রক্ষা করার এবং টিম কুক ও তার দলকে উষ্ণ ভালোবাসা দেখানোর জন্য ধন্যবাদ। টিম কুক আপনি একজন ‘রকস্টার’।

অ্যাপলের নতুন সেন্টার খোলার জন্য ভারতীয় কোন উদ্যোক্তাকে যদি নির্বাচিত করা হয়, সেখানে শাহরুখ খান যুক্ত হবেন কি না এ ধরণের প্রশ্ন এখন ব্যবসায়ীদের মনে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার